1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
শিরোনাম

কচুয়া উপজেলা পরিষদের চেয়রম্যান মো: শাহজাহান শিশিরের বিরুদ্ধে ফের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৯৩ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলা পরিষদের চেয়রম্যান ঢাবি’র সাবেক ছাত্রনেতা মো: শাহজাহান শিশিরের বিরুদ্ধে ফের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর ঢাকার কোতয়ালী থানায় এ মামলা দায়ের করা হয়। উপজেলা চেয়রম্যান শাহজাহান শিশিরের সুপ্রমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহীম খলিল জানান কচুয়া উপজেলার মনপুরা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মাহবুব আলম এ মামলা দায়ের করেন। ২৯ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে এ মামলার শুনানী হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহীম খলিল মজুমদার আরো জানান শাহাজাহান শিশিরের বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় গতবছর ডিসেম্বের মাসে মেহেদী হাসান মেরিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরকৃত মামলায় ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি জামিন লাভ করেন। ২৬ সেপ্টেম্বর সোমবার কোতয়ালী থানায় নতুন মামলা দায়েরের ফলে কারাগারেই থাকতে হলো উপজেলা চেয়াম্যোন মো: শাহজাহান শিশিরকে।
প্রসংগত: কচুয়া সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মানে অনিয়মের ঘটনায় প্রকৌশলীকে মারধরের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা চেয়রম্যান মো: শাহজাহান শিশিরকে ২৩ জুলাই ২০২০ খ্রি: স্থানীয় সরকার মন্ত্রনালয় সাময়িক বহিস্কার করে।২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্টের দ্বৈতবেঞ্চ এর বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লা কচুয়া উপজেলা চেয়রম্যান মো: শাহজাহান শিশিরের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাময়িক বহিস্কার আদেশ বাতিল ও অবৈধ মর্মে ঘোষনা প্রদান করে। ধানমন্ডি ধানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহজাহান শিশির উচ্চ আদালতের মাধ্যমে ৬ সপ্তাহের জামিন নিয়েছিলেন। জামিন শেষে ১ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে ঢাকা কেন্দ্রিয় কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। প্রকৌশলীর দায়ের করা মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় উপজেলা চেয়রম্যান মো: শাহজাহান শিশির প্রথম দফায় ৩মাস ১২দিন কারাবরনের পর ১ সেপ্টেম্বর থেকে ঢাকা কেন্দ্রিয় কারাগারে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার