1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজন গ্রেপ্তার কচুয়ায় উত্তর ইউনিয়ন পরিষদে সেবা প্রদানে ব্যাপক কর্মযজ্ঞ কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক
শিরোনাম

কারামুক্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে কচুয়ার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক জনগনের অভ্যর্থনা

  • আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ১৪৯৮ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় কারামুক্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে ফুল দিয়ে অভ্যর্ধনার একাংশ

কচুয়া উপজেলা পরিষদের কারামুক্ত চেয়ারম্যান শাহজাহান শিশিরকে উপজেলার অনন্তত ১০টি স্থানে বিপুল সংখ্যক জনগন ও নেতকর্মী সমর্থক ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে । ৩ মাস ১২ দিন কারাভোগের পর ২১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কচুয়ার প্রবেশ দ্ধার বারৈয়ারা থেকে জগতপুর পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বণার্ঢ্য মটর শোভাযাত্রার মাধ্যমে দুইবারের বিপুল ভোটে নির্বাচিত কারামুক্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে বরণ করে নিজ গ্রাম জগতপুর যায়।
পথিমধ্যে তিনি সাংবাদকদের বলেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল খাটিয়েছে। আমাকে হাজার হাজার নেতা কর্মী সমর্থক তাদের ভালবাসা দিয়ে উষ্ণ অভ্যর্ধনা জানিয়েছে। আমি জীবন দিয়ে হলেও কচুয়াবাসীর ঋন শোধ করার চেষ্ট করব।
8
ছবি: ছবি: কচুয়ায় কারামুক্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির কর্মী সমর্তকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের একাংশ
অভ্যর্থনায় অংশগ্রহকারী নেতাকর্মীগন, কারামুক্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে স্ব-পদে বহালের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশ রতœ শেখ হাসিনার কাছে বিনয়ের সাথে অনুরোধ জানান।
এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদ দর্জি, সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার,সৈয়দ আঃ জব্বার বাহার,কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদ উল্যাহ পাটওয়ারী,সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনির হোসেন,গোহট দক্ষিন ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি মো: সেলিম মিয়া,সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার,গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো: শাহজাহান,বিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: কবির হোসেন ,সাধারন সম্পাদক সোহাগ খান,উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর,সৈয়দ মোরশেদ পলাশ,সাংগঠনিক সম্পাদক সেলিম কবির,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ,ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তফা কামাল ,মনির হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী অভ্যর্থনায় অংশগ্রহন করেন । জগতপুরে পৌছে মো: শাহজাহান শিশির তাঁর প্রয়াত পিতার কবর জিয়ারত জিয়ারত করেন।
প্রসঙ্গত ঃ কচুয়া শহিদ সৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মানের অনিয়মের বিষয়ে অনভিপ্রেত ঘটনায় উপসহকারি প্রকৌশলীর দায়ের করা মামলা ও দুটি আইসিটি মামলায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির সাময়িক বরখাস্ত হয় এবং স্বেচ্ছায় আদাতে হাজির হলে বিজ্ঞ আদালতে তাঁর জামিন না মুঞ্জর করে জেল হাজতে প্রেরন করে।
ছবি: কচুয়ায় কারামুক্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে ফুল দিয়ে অভ্যর্ধনার একাংশ
ছবি: কচুয়ায় কারামুক্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে ফুল দিয়ে অভ্যর্ধনার একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার