1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার
শিরোনাম

কচুয়ায় মেয়র পদে আওয়ামী লীগের চার মনোনয়ন প্রত্যাশীর একই মঞ্চে সংবাদ সম্মেলন

  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৪৪ বার পড়া হয়েছে

“বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নের দাবীতে আমরা এক ও অভিন্ন।” এ স্লোগানে কচুয়ায় মেয়র পদে চার মনোনয়ন প্রত্যাশী একই মঞ্চে সংবাদ সম্মেলন করেছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পৌরসভার কোয়া-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় জনগনের আয়োজনে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দিপুর সঞ্চালনায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্বাব্য মেয়র প্রার্থী ইকবাল আজীজ শাহীন।
m2
ছবি: কচুয়ায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজাজ শাহীন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, কচুয়া পৌরসভার পশ্চিম এলাকার বৃহৎ জনগোষ্ঠী পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত।ফলে এ এলাকায় সমভাবে উন্নয়ন হয়নি। এ অবস্থার পরিপেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ড, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, এনবিআরের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. গোলাম হোসেনকে বিষয়টি বিবেচনা করে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীন, সহ-সভাপতি জাফরুল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমেদ সুজনের মধ্য থেকে পৌরসভার সব এলাকায় সমতা ভিত্তিক উন্নয়নের লক্ষে যেকোন একজনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানান। এসময় কচুয়া প্রেসক্লাবের সাংবাদিক ও এলাকার জনগন সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।
25
ছবি ২: কচুয়া পৌর নির্বাচনে উপলক্ষে চার প্রার্থী এক মঞ্চে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার