1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ার বিতারা ইউনিয়ন ভুমি অফিস যে কোন সময় তলিয়ে যাবার উপক্রম ॥জনস্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী

  • আপডেট : সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ১৫৪১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা বাজারস্থ ইউনিয়ন ভূমি অফিসটি  যে কোন সময় তলিয়ে যাবার উপক্রম হয়েছে। অফিসের পাশের গাছ হেলে  পানিতে পড়ায় ও পানি বেড়ে যাওয়ায় পুকুরে থেবে  পড়ার আশংকা দেখা দিয়েছে। বর্তমানে ওই কার্যালয়ের গাছ হেলে পড়ায় মূল ভবনটি পুকুরের (দিঘীর) পানিতে তলিয়ে যাওয়ায় সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রুত ভবনটি নতুন করে নির্মান ও পুকুরের অংশে জরুরী  ভিত্তিতে গাইড ওয়াল নির্মান সময়ের দাবি হিসেবে পরিনত হয়েছে।
স্থানিয়রা  জানান, মাঝিগাছা ইউনিয়ন ভূমি কার্যালয়টি দীর্ঘদিন যাবত অবকাঠামোগত  নানান সমস্যার মধ্য দিয়েই পরিচালিত হয়ে আসছে।বিশেষ করে ইউনিয়নের বাসিন্দাদের মূল্যবান ডকোমেন্ট  জমির পর্চা, খতিয়ান, খারিজসহ অন্যান্য কাগজপত্র ঝুঁকিপূর্ণ ভাবে রাখতে হচ্ছে। আকস্মিকভাবে অফিসটি পুকুরে তলিয়ে গেলে  মূর‌্যবান  কাগজপত্র নষ্ট হয়ে ইউনিয়নবাসীর  সীমহিীন সমস্যার সৃষ্টি হবে বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসী বিতারা ইউনিয়ন ভূমি কার্যালয়টি আগ্রাধিকার ভিত্তিতে  জনস্বার্থে দ্রুত নতুন ভবন নির্মান ও গাইড ওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন।
রোববার (২৪ জুন) সকালে ইউনিয়ন ভূমি কার্যালয় পুকুর সংলগ্ন দক্ষিণ পাশে বিরাট কড়ই গাছটি পানিতে হেলে পড়ে যায়। ফলে ইউনিয়ন ভূমি কার্যালয় দক্ষিণ ও পূর্ব পাশে এবং ভিতরের অংশে বিরাট ফাটল দেখা দিয়েছে।২৫ জুন সোমবার তা আরো বেড়ে বিদজনক অবস্থায় রুপ নিয়েছে।
বিতারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (চ.দা) মোঃ আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে ভূমি অফিসটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাপ্তরিক  কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তিনি আরো জানান, বিষয়টি তাৎক্ষনিক কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয়সহ সংশ্লিষ্টদের মৌখিক ও লিখিত ভাবে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন গাছ পড়ে গিয়ে ভবনটি ঝঁকির মধ্যে আছে তা আমাকে জানান হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্যে সংশ্øিষ্টদের নির্দেশ  দেওয়া হয়েছে।

25
কচুয়া : বিতারা ইউনিয়ন ভ’মি অফিসের পাশের গাছ পড়ে ভবনটি পুকুরে তলিয়ে যাবার একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার