1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

কচুয়ার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
ছবি : কচুয়ার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ

কচুয়ার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে বিশেষ ক্লাসের উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা :
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয়ের কবি নজরুল ইসলাম মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা সমন্বয়ক ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার।
তিনি বলেন, কচুয়া উপজেলার ৩৭টি বিদ্যালয়ে আগামী ২৬ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা এবং ৪২টি মাদ্রাসায় ১১ অক্টোবর থেকে দাখিল পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা শুরু হবে। টেস্ট পরীক্ষায় শিক্ষার্থীদের অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এ লক্ষ্যে বছরের শুরু থেকেই প্রতিদিন সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শতভাগ পাস নিশ্চিত করার লক্ষ্যেই এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোনো শিক্ষকদের গাফিলতির কারণে পরীক্ষায় অকৃতকার্য হলে বিষয়টি কোনোভাবেই বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ে উপস্থিতির বিষয়ে নজর রাখার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগ আবু ইউসুফ মিয়াজী, বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. এম এ তাহের, ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ওই এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজুর নবী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য জুয়েল পাটওয়ারী, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মোল্লা, সমাজসেবক মামুন প্রধানিয়া, সাবেক ছাত্র সাইফুল ইসলাম মানিক, জসীমউদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এদিকে একই দিনে উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার তুলপাই দারাশাহী বিদ্যালয় বিদ্যালয় ও তুলপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারীদের সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, ফলাফল উন্নয়ন, বিশেষ ক্লাস পরিচালনা এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

ছবি : কচুয়ার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ


ছবি: কচুয়ার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে সমাবেশে বক্তব্য রাখছেন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার