কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির পরিচিতি সভা।
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলার ৬৩ নং দক্ষিণ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ অক্টোবর বিদ্যালয় মিলনায়তনে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসরিন আক্তার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার।
আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আফরোজ,ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ হাশমত উল্লাহ, মানিক হোসেন, আয়েশা আক্তার, ওমর ফারুক, অভিভাবক খাদিজা আক্তার, মোহাম্মদ মাসুদ, খোরশেদ আলম মজুমদার,সহকারি শিক্ষক সাখাওয়াত হোসেন ও হাসিনা আক্তার প্রমূখ।
সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার বলেন ক্যাচমেন্ট এরিয়ায় বিদ্যালয় আসার উপযোগী শিশুদের শতভাগ ভর্তি নিশ্চিত করে ঝরে পড়া রোধ করতে হবে ।ছেলে মেয়েদেরকে নিজের সন্তানের মত স্নেহ, মায়া মমতা দিয়ে মানসম্মত পড়ালেখা করাতে হবে। ছেলে মেয়েদেরকে অবশ্যই বাংলা ও ইংরেজি অনর্গল লিখা ও পড়া শিখাতে হবে। নির্ধারিত সময়ে সকল শিক্ষকদের আগমন প্রস্থান নিশ্চিত করতে হবে।
এসময় নবগঠিত কমিটির সভাপতি সহ সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
পরিচিতি সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

ছবি : ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করছেন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply