1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় জুলাই গনঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে   জামায়াতের গণমিছিল কচুয়ায়  প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ কচুয়ায় মা ও শিশু হাসপাতালে দোয়া মিলাদ অনুষ্ঠিত কচুয়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের কমিটি গঠন শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী
শিরোনাম

খুনের আসামী ও চুরি করে দেশ সেবা করা যায় না, সততা নিষ্ঠা ও ঐক্যবদ্ধ হয়ে সেবা করতে হবে :ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৯৯৮ বার পড়া হয়েছে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, চুরি ও খুনের আসামী হয়ে দেশ সেবা করা যায় না, মানুষের সম্পদ লুন্ঠন করেও দেশ সেবা করা যায়না । সততা ও নিষ্ঠার মাধ্যমে  দেশ ও দেশের মানুষকে ভালবাসতে  হবে।  আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।
শেখ হাসিনার সরকার দারিদ্র বিমোচন নিরসন কল্পে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছে।নারীদের দাসত্ব থেকে মুক্তি দিয়ে সামনে এগিয়ে যাবার পথ উম্মুক্ত করেছে । তিনি  ২ জুলাই  রবিবার সকালে উপজেলার  পালাখাল বাজার ব্যবসায়ীদের সাথে ঈদ পূর্নমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় তিনি আরো বলেন- এই বাজারের যত ধরনের সমস্যা আপনারা তুলে ধরেছেন অচিরেই তা সমাধান করা হবে। বাজারের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা ও পয়ঃনিষ্কাশন এর জন্য ব্যবস্থা করা হবে।
পালাখাল বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক  ওমর ফারুক ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান শিশির ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,কচুয়া থানা পুলিশিং কমিটির সভাপতি আব্দুর রশিদ পাঠানসহ এলাকার প্রায় দুই সহস্্রাধিক সাধারন জনগন অনুষ্ঠানে যোগদান করেন। সুন্দরভাবে এলাকার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ায়  সাবেক স্বরাস্ট্র মন্ত্রীর এপিএস এড.শাহআলম ইকবাল আয়োজক ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন ।

17
কচুয়া ঃ ঈদ পূর্নমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার