1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়া পৌরসভাকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা হবে :ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ১০৫৪ বার পড়া হয়েছে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন কচুয়া পৌরসভার  চারপাশের সকল ভাঙ্গা সড়ক আগামী ছয় মাসের মধ্যে সংস্কার করা হবে। বাজারের মাঝখানে থানা সংলগ্ন পুকুরটির চারপাশে অবৈধ স্থাপনা সরিয়ে মানুষের বিনোদনের মত পরিবেশ তৈরি করা হবে। অপর দিকে ধান বাজার সংলগ্ন খালটি দু পাশে মানুষের চলাচল ও বিনোদনের জন্য লেক তৈরি করা হবে। এ প্রকল্পগুলো বাস্তবায়নের পর হাতিরঝিলের মতো কচুয়াকে নান্দনিক শহর হিসেবে গড়ে উঠবে। কচুয়ায় পৌর বাজার ব্যবসায়ীদের সাথে ১৮ নভেম্বর  শুক্রবার বিকেলে আওয়ামী লীগ দরীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাজার ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন- ব্যবসায়ী আলহাজ্ব হারুনুর রশিদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সহ-সভাপতি সহিদ দর্জি,কামরুন নাহার,আমির হোসেন, প্যানেল মেয়র কাউন্সিলর কামাল হোসেন অন্তর,পৌলকাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন,শরিফ আহমেদ মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক  সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,সাংগঠনিক সম্পাদক জিউয়ার রহমান হাতেম, কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু,ত্রান ও সমাজকল্যান সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা প্রমুখ।
34
কচুয়াঃ কচুয়া পৌর বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্র-মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার