1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় মাদক বিরোধী মতবিনিময় সভা

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ৯৮৭ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলার পুলিশ সুপার শামছুন্নাহার বলেছেন জঙ্গীবাদ নির্মূল,মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতাই যথেষ্ট। জঙ্গীদের সাথে আন্তর্জাতিক উগ্রপন্থীদের  যোগাযোগ রয়েছে। আমি,আমার পরিবার ও প্রতিবেশী সচেতন থাকলে বাংলাদেশে জঙ্গীদের আস্তানা গড়ে উঠতে পারবে না। পুলিশ প্রশাসন জঙ্গী আস্তানা রুখে দিতে সদা প্রস্তুত। এসময় তিনি আরো বলেন-বাল্য বিয়ের কারনে সমাজে নারীরা নির্যাতিত। বাল্য বিয়ে বন্ধে ছেলে-মেয়ের বাবা-মা,কাজী ও মেম্বার ও চেয়ারম্যানদের সম্পর্ক রয়েছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে উল্লেখিত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। তিনি ১৯ অক্টোবর  বুধবার উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে থানা প্রশাসন ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কচুয়া থানা অফিসার ইনচার্জ একেএমএস ইকবালের সভাপতিত্বে ও কচুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, অতিরিক্ত পুলিশ সুপার মো:আশরাফুজ্জামান,উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সি,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার জাবের মিয়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধূরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদ দর্জি,আমির হোসেন, ইউপি চেয়ারম্যান ওসমান গনী মোল্লা,মোস্তাফিজুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার সহ স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

kachua-photo-2

কচুয়া-২ঃকচুয়ায় মাদক বিরোধী র‌্যালীর একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার