1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত

কচুয়ায় জাতীয় শিশু ও বঙ্গবন্ধুর জন্ম দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ১০১৪ বার পড়া হয়েছে

kachuan photo-2কচুয়ায় উৎসবমূখর পরিবেশ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্ম দিন পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালী,রচনা প্রতিযোগীতা ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগ: উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পলাশপুর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর ৯৭ তম দিবস পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভঅপতি সহিদ দর্জির সভাপতিত্বে ও সহ-দপ্তর সম্পাদক মো: কবীর হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,যুগ্ম সম্পাদক মোতাহের হোসেন দুলাল,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,সৈয়দ আ: জব্বার বাহার,মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা সহিদ,কৃষক লীগের সাধারন সম্পাদক ওহাদির রহমান,স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান মায়া,পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম,সিনিয়র সহ-সভাপতি আলী আক্কাছ,উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক হাবীব মজুমদার জয়,সহ-সভাপতি জোবায়ের হোসেন,সাবেক যুগ্ম সম্পাদক সফিক চৌধুরী প্রমূখ।
কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ:
বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে বর্ণাঢ্য র‌্যালী,রচনা প্রতিযোগীতা ও সাংস্কুতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্ম দিন পালিত হয়েছে।কলেজের অধ্যক্ষ শাহ মো: জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক শাহাদাত হোসেন ও রুহুল আনি মজুমদারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখে কলেজ গর্ভনিং বডির সদস্য আনোয়ার হোসেন, সহকারি অধ্যাপক ডলি রানী চৌধুরী,মোস্তফা জামান,এমএ আবুল কালাম,সিনিয়র সাংবাদিক আবুল হোসেন ও কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার। এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক মো: আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন রীমু, সাবেক সাধারন সম্পাদক রবিন প্রমূখ।
আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ৯৭ তম দিবস পালন করা হয়।
চৌমুহনী মাদ্রাসা:
উপজেলা কাদলা ইউনিয়নের চৌমহুনী আলিম মাদ্রাসায় রচনা প্রতিযোগীতা ও সাংস্কুতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্ম দিন পালিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাও:মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাও: কবীর হোসাইন,কাদলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আলমগীর তালুকদার, সহকারী অধ্যাপক মাও: সাইফুল ইসলাম,শাহ কামাল ভুইয়া,আলী মতুর্জা পাটওয়ারী প্রমূখ।

কচুয়া: ছবিু ১/আওয়ামী দলীয় কার্যালয়ে কেক কেটে জাতীয় শিশু ও বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন করছেন অতিতিবৃন্দ।
কচুয়া: ছবিু ২/ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে কেক কেটে জাতীয় শিশু ও বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন করছেন অতিতিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার