1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কাদলা ইউনিয়নের ৮ চেয়ারম্যান প্রার্থীর একমঞ্চে উম্মুক্ত সভা

  • আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ১৭৭৮ বার পড়া হয়েছে

chowআসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কাদলা ইউনিয়নের   ইউপি চেয়ারম্যান প্রার্থীদের একমঞ্চে উম্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি  রবিবার কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের চৌমুহনী বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও সচেতন জনগনের  উদ্যোগে উম্মুক্ত সভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য আট চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন মজুমদার মানিক,আওয়ামী লীগ নেতা ইঞ্জিয়ার মজিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাংবাদিক আলমগীর তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,আওয়ামী লীগ নেতা আব্দুল হাই ,সফিকুল ইসলাম স্বপন  ,জহিরুল ইসলাম ও  শ্রমিক লীগ নেতা মুক্তার খান একই মঞ্চে উপস্থিত জনগনের উদ্দেশ্যে  বক্তব্য  রাখেন।
প্রার্থীগন  জনগনের দোরগড়ায় সেবা পৌছে দিতে দলীয় সিদ্বান্ত অনুযায়ী একক যোগ্য  প্রার্থী ঘোষিত না হওয়া পর্যন্ত কোন প্রকার কোন্দল ছাড়া গনসংযোগ ,মতবিনিময়ের বিষয়ে একমত পোষন করেন। তাছাড়া সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি তাদের মধ্য থেকে উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগের পরামর্শক্রমে  যাকেই  দলীয় প্রার্থী ঘোষনা করবেন সবাই তার পক্ষে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।  তবে কোন দুর্নিতিবাজ ,জনগনের টাকা আত্মসাত কারী ,জুলুমবাজকে প্রার্থী ঘোষনা করা হলে তার বিরুদ্বে আট চেয়ারম্যান প্রার্থী দলীয় কর্মী সমর্থক ও জনগনকে সাথে নিয়ে  সম্মিলিতভাবে  তার মোকাবেলা করবেন বলে জানান ।
উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলী মর্তুজা পাটওয়ারির সভাপ্রধানে ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান মজুমদার সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মোহন মাস্টার,প্রবীন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্বা আমির হোসেন পাঠান,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা সুমন মেম্বার ,জাকির মেম্বার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার