1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

কচুয়ার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ

  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

কচুয়ার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ
কচুয়াবার্তা রিপোর্ট :
কচুয়ার আশরাফপুরে স্থানীয় বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ নভেম্বর বিকেলে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “মাদক মুক্ত সমাজ গড়ি, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি”এই শ্লোগানে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ। সময় তিনি বলেনএকজন মাদক সেবী নিজেকে এবং তার পরিবার, সমাজ ও সর্বোপরি রাষ্ট্রকে ধ্বংস করে ।
রাস্তাঘাটে যেখানেই মাদক সেবীদের পাবেন সেখানেই তাদের প্রতিরোধ করতে হবে।
দল মত নির্বিশেষে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা দরকার। আমাদের এ সমাজে মাদক সেবী, মাদক ব্যবসায়ী কারো সাথে কোনো আপোষ নয়। সবাই সম্মিলিতভাবে মাদকেবিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। মাদক সমাজের জন্য একটি মরণ ব্যাধি। সুতরাং মাদকের সাথে কোন আপোষ নয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন মাদকের বিরুদ্ধে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় মসজিদের খতিবদের ভূমিকা রয়েছে। জুমাবার খুতবার সময় মাদকের খারাপ দিক সম্পর্কে মুসল্লিদের অবহিত করতে হবে। অবৈধ মাদক নিয়ন্ত্রণ করতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আল-আমিন হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক এমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ,ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন ইমাম, আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম আবু ফয়েজ,উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার, কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রঈস উদ্দিন চৌধুরী এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মারুফ আহমেদ সুমন।
এ সময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন সুলতান আহমেদ, সগির তালুকদার, সমাজসেবক মঞ্জুর আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছবি : কচুয়ার আশরাফপুরে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার