কচুয়ায় আদালতের আদেশে সম্পত্তি ফিরে পেলেন মানিক হোসেন
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের হায়াতপুর গ্রামের মৃত ওষিনী সরকারের ছেলে সুবল চন্দ্র সরকার ১১.১০.২০২৩ সালে একই গ্রামের মোবারক আলীর ছেলে মানিক হোসেন গং এর নিকট হয়াতপুর মৌজার ৩৫৫ খতিয়ানের ৮২৬ দাগে ৯ শতক নাল সম্পত্তি বিক্রি করে। দলিল নং ১১৪২১/২৩।
বিক্রির পর সুবল ও তার ভাই নিধু চন্দ্র সরকার গ্রামবাসীর উপস্থিতিতে মানিক হোসেনকে সম্পত্তির দখল বুঝিয়ে দেয়।
এ ঘটনার পর নিদু চন্দ্র সরকার মানিক হোসেনকে হয়রানি করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ৯৫/২০২৩। বিজ্ঞ আদালত উভয় পক্ষের সাক্ষী ও লিখিত যুক্তিতর্ক পর্যালোচনা করে দেখতে পায় সম্পত্তির বিএস রেকর্ডিয় মালিক নিদু সরকারের নিকট থেকে মানিক হোসেন জায়গা খরিদ করে শান্তিপূর্ণ ভোগদখলে আছে। ১ সেপ্টেম্বর ওই মামলার রায় প্রদান করেন।রায়ে মানিক হোসেনের ক্রয়-কৃত সম্পত্তি বহাল রাখেন।
মানিক হোসেনের বাবা মোবারক আলী জানান, সুবলের নিকট থেকে সম্পত্তি ক্রয় করার পর আমরা ভোগ দখলে আছি। মাঝখানে নিদু সরকার আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করেছে।
মানিকের মামা আলী আজ্জম জানান আমার ভাগিনার কাছে সুবল জায়গা বিক্রি করার পর তার ভাই নিদু সরকার মামলা দিয়ে আমাদের অনেক টাকা খরচ করেছে এবং সম্মান নষ্ট করেছে।আমি কচুয়া পৌরসভায় চাকুরী করছি। আমাকেও সেই মামলায় হাজিরা দিতে হয়েছে। আমি এ হয়রানি বিচার দাবি করছি।
স্থানীয়রা জানান, মানিক সুবলের নিকট থেকে ৯ শতক সম্পত্তি খরিদ করে ভোগ দখলে আছে।
Leave a Reply