1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার ড.মনসুরউদ্দীন মহিলা কলেজে অভিভাবক সমাবেশ বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টির পদত্যাগ মামলা প্রত্যাহারের দাবিতে কচুয়া বাজারে ব্যবসায়ী ও বিএনপির প্রতিবাদ কচুয়ার কড়ইয়া বিশ্বরোডে সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ কচুয়ার বিতারা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ কড়ইয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন মজুমদার কচুয়ার উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলামের গণসংযোগ ও কুশল বিনিময় কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে মাসুদ রানার প্রার্থিতা ঘোষণা কচুয়ার গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মনির হোসেন
শিরোনাম

কচুয়ার ড.মনসুরউদ্দীন মহিলা কলেজে অভিভাবক সমাবেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজের অভিভাবক সমাবেশ

কচুয়ার ড.মনসুরউদ্দিন মহিলা কলেজে অভিভাবক সমাবেশ
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলার হাসিমপুরে অবস্থিত ড.মনসুরউদ্দিন মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় কলেজের মিলনায়তনে “গুণগত শিক্ষাই আলোকিত সমাজের সোপান”—এই স্লোগানকে সামনে রেখে এ অভিভাবক সমাবেশের আয়োজন হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক সুব্রত সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শরীফ উদ্দিন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শরীফ উদ্দিন মিয়া বলেন, “আমি কলেজের সভাপতি হওয়ার পর লেখাপড়ার মান, শিক্ষার পরিবেশ এবং বেগম রাবেয়া খাতুন ছাত্রী নিবাসের খাবারের মানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করেছি। আমি এখানে নিতে আসিনি, আমার কোনো চাহিদা নেই। এলাকার মানুষ, সমাজের মানুষ যেন বলে—লোকটা ভালো ছিল; এটাই আমার চাওয়া এবং পাওয়া।”
তিনি আরও বলেন, কলেজের বেগম রাবেয়া খাতুন ছাত্রী নিবাস পরিদর্শন করে সেখানকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং ইতোমধ্যে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম এবং গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক আবু আব্দুল্লাহ আল নয়ন,প্রভাষক মাইনউদ্দিন নিয়াজী, মোঃ ওয়াসিম, অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য সালাউদ্দিন মিন্টুসহ আরও অনেকে।
এছাড়া অনুষ্ঠানে অভিভাবক শিশির কুমার পোদ্দার, টিপু সুলতান রিপন, মোঃ বেলাল হোসেন, মোঃ নাছির পারভেজ মৃধাসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

ছবি: কচুয়ার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজের অভিভাবক সমাবেশ

ছবি: কচুয়ার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজের অভিভাবক সমাবেশে উপস্থিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার