কচুয়ার কড়ইয়া বিশ্বরোডে সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। কচুয়া উপজেলার কড়ইয়া বিশ্ব রোড এলাকায় ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) কড়ইয়া বিশ্ব রোডে আম্বালা ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।
জমির মালিক মোতালেবের দাবি, তিনি আবুল বাশারের কাছ থেকে আড়াই শতক সম্পত্তি ক্রয় করি। ক্রয়ের পর বিক্রেতা আবুল বাশার তাকে ওই সম্পত্তি বুঝিয়ে দেন এবং তিনি সেখানে দখলে আছেন।আমার ক্রয় কৃত সম্পত্তির দলিল এবং খারিজ সবই রয়েছে।
মোতালেব অভিযোগ করে বলেন, পাশের সম্পত্তির মালিক আবু ইউসুফের লোকজন তার দখলীয় জায়গায় এসে জোরপূর্বক বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি এতে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
অন্যদিকে, পাশের বাড়ির আবু ইউসুফের স্ত্রী রুমি বেগমের দাবি, আবুল বাশার তাদের কাছে ওই সম্পত্তি বিক্রি করবেন বলে টাকা নিয়েছিলেন। কিন্তু টাকা লেনদেনের কোন প্রমানি আমাদের কাছে রাখিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্পত্তি ইউসুফ দবী করলেও তাদের কোন দলিল বা প্রমাণাদি নেই । অথবা বায়না সম্পর্কিত কোন প্রমাণাদি নেই ।

ছবি: কচুয়ার কড়ইয়া বিশ্বরোডে জোরপূর্বক জায়গা দখল
Leave a Reply