কচুয়ার বিতারা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ
শাহপরান :
কচুয়া উপজপলার বিতারা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ মাদানী। তিনি বিতারা মাদানী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক, মসজিদের খতিব মাওলানাআবদুর রশীদের সন্তান।মুফতি মাসুম বিল্লাহ তেগুরিয়া শিশু বিদ্যানিকেতন , মাদানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রী অর্জন করেন, কুষ্টিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি ও ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল ডিগ্রী অর্জন করেন। মুফতি মাসুম বিল্লাহ এলাকার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ সকল অবকাঠামো খাতে উন্নয়ন করতে চান। ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এলাকার জনগনের কল্যাণে কাজ করে যেতে চাই। তাই আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
Leave a Reply