1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কড়ইয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন মজুমদার কচুয়ার উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলামের গণসংযোগ ও কুশল বিনিময় কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে মাসুদ রানার প্রার্থিতা ঘোষণা কচুয়ার গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মনির হোসেন কচুয়ার গাউছিয়া ছোবহানিয়ায় মাদ্রাসার নবীনবরণ জানুয়ারীতে স্থানীয় সরকার নির্বাচন :নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম কচুয়ার গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম কন্ট্রাক্টর চান্দিনায় সৌদি প্রবাসী আলী আশ্রাফকে বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদের সংবাদ সম্মেলন কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা
শিরোনাম

কড়ইয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন মজুমদার

  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
ছবি: কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বোরহানউদ্দিন মজুমদার

কচুয়ার কড়ইয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন মজুমদার
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ডুমুরিয়া গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন মজুমদার। তিনি কচুয়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বোরহান উদ্দিন মজুমদার জানান, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে উপজেলা ছাত্রদল, জেলা যুবদলের সদস্য এবং ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রবাসে অবস্থানকালে তিনি ইউরোপিয়ান ইউনিয়ন কচুয়াস্থ জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে বোরহান উদ্দিন মজুমদার বলেন, মানুষের সেবা করা এবং মানুষের কল্যাণে কাজ করাই তার স্বপ্ন। তিনি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণকে সেবা দেওয়ার পরিধি আরও বিস্তৃত করার সুযোগ পাবেন বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তিনি চান সাধারণ জনগণ যেন পেশিশক্তি ও কালো টাকার অপব্যবহারমুক্ত পরিবেশে নিজেদের পছন্দের ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পান।
কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে বোরহান উদ্দিন মজুমদার বলেন, জনগণের প্রত্যাশা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে তিনি মানুষের কল্যাণে কাজ করতে চান।

ছবি: কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বোরহানউদ্দিন মজুমদার

ছবি: কড়ইয়া ইউনিয়নের। চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন মজুমদার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার