1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি কচুয়ার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ
শিরোনাম

কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে মাসুদ রানার প্রার্থিতা ঘোষণা

  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে পত্রিকা ঘোষণা করছেন মাসুদ রানা

কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে মাসুদ রানার প্রার্থিতা ঘোষণা
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বক্সগঞ্জ গ্রামের কৃতি সন্তান ও কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিয়াজী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নিজ এলাকা বক্সগঞ্জে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় কালে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
মাসুদ রানা মিয়াজী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি দাবি করেন, রাজনৈতিক জীবনে গত ১৭ বছর বিভিন্ন মামলা ও হামলার কারণে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং ৩৬টি মামলার মধ্যে অধিকাংশ মামলায় জেল খেটেছেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে মাসুদ রানা মিয়াজী বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চান এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন আমি শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন ভাইয়ের হাত ধরে রাজনীতিতে এসে এখনো তার আদর্শের রাজনীতি করছি।
প্রার্থিতা ঘোষণার পর তিনি বক্সগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তিনি আরো বলেন কামাল হোসেন বাবুল ইউপি নির্বাচন করার কথা । তার মৃত্যুর কারণে এলাকাবাসীর অনুরোধ আমি নির্বাচন করার ঘোষণা দিতেছি। সেজন্যই আমাকে নির্বাচন করতে হচ্ছে।
মাসুদ রানা মিয়াজী জানান, নির্বাচনে জনগণের রায় পেলে আমাদের অভিভাবক বাংলাদেশ সরকারের দায়িত্বে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ভাইয়ের পরামর্শ ক্রমে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। তিনি পালাখাল মডেল ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয়
ব্যক্ত করেন।

ছবি: কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে পত্রিকা ঘোষণা করছেন মাসুদ রানা

ছবি : কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করছেন প্রার্থী মাসুদ রানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার