1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার গাউছিয়া ছোবহানিয়ায় মাদ্রাসার নবীনবরণ জানুয়ারীতে স্থানীয় সরকার নির্বাচন :নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম কচুয়ার গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম কন্ট্রাক্টর চান্দিনায় সৌদি প্রবাসী আলী আশ্রাফকে বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদের সংবাদ সম্মেলন কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা কচুয়ায় সাংবাদিক ও শিশু কন্যার ওপর হামলার অভিযোগ কচুয়ার বিতারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মজুমদার কচুয়া ডাকবাংলো মসজিদে সিএনজি চালকদের জামাতে নামাজ আদায় কচুয়ার রহিমানগরে বিশেষ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর
শিরোনাম

জানুয়ারীতে স্থানীয় সরকার নির্বাচন :নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
ছবি: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

জানুয়ারীতে স্থানীয় সরকার নির্বাচন :নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
কচুয়া বার্তা রিপোর্ট :
স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল।চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের কোনো চাপের কারণে নয়, বাস্তবতা, আইন ও সংবিধান বিবেচনায় নিয়েই নির্বাচনের সময় নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আসন্ন স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই পাবলিক পরীক্ষা শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।
তিনি বলেন, নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচিও বিবেচনায় নেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে- এ বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচনের জন্য উপযুক্ত সময় নির্ধারণ করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বাস্তবতা, আইন ও সংবিধানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।আগে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বক্তব্য ও পরামর্শ কমিশন বিবেচনায় নিচ্ছে।

ছবি: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

ছবি : নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার