কচুয়ার গাউছিয়া ছোবহানিয়ায় মাদ্রাসার নবীনবরণ ও সবক প্রদান
নিজস্ব সংবাদদাতা :
কচুয়ার ডুমুরিয়ায় অবস্থিত গাউছিয়া ছোবহানিয়ায় মাদ্রাসার আলিম শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক প্রদান অনুষ্ঠাি হয়েছে। বৃহস্পতিবার (২৪) সেপ্টেম্বর মাদ্রাসার মিলনায়তনে অধ্যক্ষ ইশতিয়াক আহমেদ বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, উপজেলা শিক্ষা সমন্বয়ক, মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। তিনি বলেন আমাদের মাদ্রাসায় গুণগত মান সম্পন্ন প্রদান করা হয়
চলতি বছর দাখিল পরীক্ষায় চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে। আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই ও কোন প্রকার বেতন ছাড়াই পাঠদান করা হবে। আলিম শ্রেণির জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক দক্ষ শিক্ষক রয়েছে। সবাইকে বছরের প্রথম থেকেই মাদ্রাসায় আসতে হবে। ভালোভাবে লেখাপড়া করতে হবে।
টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ কোন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা গোলাম গাউসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী,সমাজসেবক ডাক্তার হানিফ মিয়া দুলাল প্রমূখ।
এ সময় পরিচালনা পর্ষদের সদস্য হেমায়েত হোসেন মজুমদার, মাহবুব আলম মজুমদার, ডা: এমরান হোসেন,হাসমত উল্লাহ ছোটন, প্রতিষ্ঠানের প্রভাষক ফয়েজুর রহমান, নুরুল আলম, হাবিবা আক্তার , কাউসার আলম, মাওলানা নুরুল আমিন সহ শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আলিম একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথি বৃন্দ।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী।

ছবি:কচুয়ার গাউছিয়া ছোবহানিয়ায় মাদ্রাসায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের সভাপতিঅধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার ।
Leave a Reply