1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম কন্ট্রাক্টর চান্দিনায় সৌদি প্রবাসী আলী আশ্রাফকে বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদের সংবাদ সম্মেলন কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা কচুয়ায় সাংবাদিক ও শিশু কন্যার ওপর হামলার অভিযোগ কচুয়ার বিতারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মজুমদার কচুয়া ডাকবাংলো মসজিদে সিএনজি চালকদের জামাতে নামাজ আদায় কচুয়ার রহিমানগরে বিশেষ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির লিটন কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির পাটওয়ারী
শিরোনাম
কচুয়ার গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম কন্ট্রাক্টর চান্দিনায় সৌদি প্রবাসী আলী আশ্রাফকে বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদের সংবাদ সম্মেলন কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা কচুয়ায় সাংবাদিক ও শিশু কন্যার ওপর হামলার অভিযোগ কচুয়ার বিতারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মজুমদার কচুয়া ডাকবাংলো মসজিদে সিএনজি চালকদের জামাতে নামাজ আদায় কচুয়ার রহিমানগরে বিশেষ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির লিটন কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির পাটওয়ারী

কচুয়ার গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম কন্ট্রাক্টর

  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদ নির্বাচন
কচুয়ার গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম কন্ট্রাক্টর
নিজস্ব সংবাদদাতা :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ আলম কন্ট্রাক্টর। তিনি ওই ইউনিয়নের পালগিরি গ্রামের কৃতিসন্তান। দল-মত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।
শাহ আলম কন্ট্রাক্টর দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলে জানান। তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৯৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর থেকে বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শাহ আলম কন্ট্রাক্টর বলেন, গোহট উত্তর ইউনিয়নের ১৬টি গ্রামের প্রতিটি ঘরে ঘরে একজন সমাজসেবক হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুন নাহার বেবির সঙ্গে রাজনীতির শুরু থেকেই দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি।
তিনি আরও বলেন, সংসারিক জীবনে কোনো পিছুটান না থাকায় দলের দুঃসময়ে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আর্থিক সহযোগিতাসহ সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে হামলা-মামলার শিকার হয়েও দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম।
শাহ আলম কন্ট্রাক্টরের দাবি, ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এলাকার কর্মহীন প্রায় ২ হাজার ৫০০ বেকার যুবকের কর্মসংস্থানের জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, লাওস, দুবাই ও ইরাকে পাঠানোর ব্যবস্থা করেছেন। এর মধ্যে লাওস ও মালয়েশিয়ায় অনেককে শুধু বিমান ভাড়ার বিনিময়ে পাঠিয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, নিজের ও পরিবারের সুখ-শান্তি বিসর্জন দিয়ে দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইউনিয়ন পরিষদের প্রশাসকের সঙ্গে সমন্বয় করে এলাকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং ভিজিডি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পেতে সাধারণ মানুষকে বিনামূল্যে সহযোগিতা করেছি, যাতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়।
গোহট উত্তর ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে শাহ আলম কন্ট্রাক্টর বলেন, বিগত সরকারের আমলে এ ইউনিয়নে প্রত্যাশিত অবকাঠামোগত উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন ক্ষেত্রে আরও উন্নয়নের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে সমতার ভিত্তিতে উন্নয়ন করা হবে। ইউনিয়নে শিক্ষার মানোন্নয়নে ওয়ার্ডভিত্তিক শিক্ষা কমিটি গঠন করা হবে। মসজিদের ইমাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ও এলাকার সুধীজনদের সমন্বয়ে এসব কমিটি গঠন করে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার আলো ছড়িয়ে আলোকিত সমাজ গঠনে কাজ করা হবে।
তিনি আরও বলেন, হাশিমপুর-হারিচাইল সড়ক, বুরগী-পালগিরি সড়ক এবং হাশিমপুরে রফিক মেম্বারের বাড়ির সামনে দিয়ে দক্ষিণাঞ্চলের চলাচলের রাস্তা পাকাকরণসহ প্রয়োজনীয় রাস্তাঘাটের উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।
মাদক নির্মূল প্রসঙ্গে শাহ আলম কন্ট্রাক্টর বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে গ্রামভিত্তিক সচেতনতা সভা করা হবে। বেকার যুবকদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, সারা জীবন নিজের অর্থ ব্যয় করে সমাজের উন্নয়নে কাজ করেছি। মানুষের ন্যায়বিচার, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছি—এ কারণেই আগামী নির্বাচনে জনগণ আমাকে তাদের পছন্দের প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
এলাকাবাসীর মতামত :
গোহট উত্তর ইউনিয়নের বাসিন্দা ও কুমিল্লাস্থ কচুয়া সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, “শাহ আলম কন্ট্রাক্টর একজন মানবিক মানুষ। ঠিকাদারি ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তিনি ধার্মিক ও ন্যায়পরায়ণ মানুষ। ৫ আগস্টের পর তিনি ইউনিয়নের মানুষের জন্য নিবিড়ভাবে কাজ করেছেন এবং এলাকায় সম্প্রীতি ধরে রাখতে ভূমিকা রেখেছেন। আমরা এমন একজন মানুষকে চেয়ারম্যান হিসেবে পেতে চাই।”
আইনগিরি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আবুল বাশার বলেন, “শাহ আলম ভাই এই ইউনিয়নের সকলের প্রিয় মানুষ। আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তিনি দীর্ঘদিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে রাজনীতি করেছেন। তাই এলাকাবাসী শাহ আলম ভাইকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।”

ছবি: চেয়ারম্যান প্রার্থী শাহ আলম কন্ট্রাকটর


ছবি: গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম কন্ট্রাক্টর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার