কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক কর্মচারীদের শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাধ্যমিক কর্মচারী শিক্ষক সমিতির আয়োজনে অবসরপ্রাপ্ত ৬৬ জন এবং মরণোত্তর ১৮ জনসহ মোট ৮৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির আহ্বায়ক ও হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সদস্য সচিব ও আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন সোহাগ এবং বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শেষে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুন নাহার বেবি।তিনি বলেন, “আপনারা যারা চাকরি করেন, চাকরি শেষে সকলেরই একই গন্তব্য অবসর যেতে হবে। এই সমিতি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাঠ্যপুস্তক বোর্ডের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ ড. খোরশেদ আলম,চাঁদপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশারেফ হোসেন চৌধুরী, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্যাহ, সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নওশের আলম, পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, রহিমানগর উচ্চ বিএবি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, আশরাফপুর গনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলী আক্কাছ সরদার, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম,
তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী এবং আইনগিরি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের মেয়ে জাহানারা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আব্দুল বাতেন, মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবুল খায়েরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ।
Leave a Reply