কচুয়ার আশ্রাফপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ওয় গাজীর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া ৪ টি মনোহরী দোকান হলো মিজানের দোকান, জয়নাল হোসেনের দোকান, বাবুলের দোকান ও আবুল বাসারের ফার্নিচারের দোকান ও আমির হোসেনের চায়ের দোকান।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলের পৌঁছানোর পূর্বেই দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন আশ্রাফপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম আবু ফয়েজ,হোসাইন ইমাম মুন্সী।উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সভাস, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানান।
সবাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার জন্য প্রশাসনের সহ
ছবি : কচুয়ার আশরাফপুর গাজীর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের একাংশ।
Leave a Reply