কচুয়ায় ছাত্রদল নেতা ইমাম হাসানের সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রার্থিতা ঘোষণা
নিজস্ব সংবাদদাতা :
ছাত্রদল নেতা ইমাম হাসানের উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছে।১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ছাত্রদল নেতা ইমাম হাসানের উদ্যোগে স্থানীয় কমিউনিটি মেডিকেল সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিমা সভার আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হই।আমি ওয়ার্ড ছাত্রদলের সম্পাদক হিসেবে রাজনীতি শুরু করি।কচুয়া সরকারি কলেজের সাবেক সাধারন সম্পাদক, ও চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।
তিনি বলেন রাজপথের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। তিনি আওয়ামী লীগ সরকার আমলে ৪টি মামলা ও তিনবার কারাবরণ সহ অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছেন। কারাবরণ কারনে তিনি পরীক্ষা দিতে পারেননি বলে সাংবাদিকদেরকে জানান।এসব ত্যাগ ও সংগ্রামের কারণে কচুয়া উপজেলার নতুন কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদক পদে দেখতে চান সংগঠনের অনেক নেতা-কর্মী।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে নিজের লক্ষ্য ব্যক্ত করে ইমাম হাসান বলেন, আমি ছাত্র জীবন থেকে বাংলাদেশ শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ও কচুয়ার অভিভাবক ড.আনম এহছানুল হক মিলন ভাই ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী আপার হাত ধরে রাজনীতি শুরু করেছি। আমি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আতাউল করিমের পরামর্শ নিয়ে উপজেলা ছাত্রদলের সকল ইউনিট, কলেজ স্কুল, মাদ্রাসাসহ সব জায়গায় ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে আমি কাজ করবো ।
আমি কচুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করলে ছাত্রদলকে সুসংগঠিত করতে অঙ্গীকারবদ্ধ।
Leave a Reply