1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া পৌরসভার ৮ নং  ওয়ার্ড  রিকশা, ভ্যান অটো চালক দলের পরিচিতি সভা কচুয়ার পাথৈর ভূমি অফিসের জরাজীর্ণ অবস্থা কচুয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী প্রার্থী মুক্তার প্রধানের উদ্যোগ রাস্তা মেরামত কচুয়ায় যৌন হয়রানির অভিযোগে শিক্ষক শ্রীঘরে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা কচুয়ার কাদলা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল আলম কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ইটালীর চাঁদপুর সোসাইটি পাদোভার সাংগঠনিক সম্পাদক কচুয়ার আলাউদ্দিন কচুয়া বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন কচুয়া সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
শিরোনাম

কচুয়া পৌরসভার ৮ নং  ওয়ার্ড  রিকশা, ভ্যান অটো চালক দলের পরিচিতি সভা

  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
ছবি: কচুয়া পৌরসভার ৮নং ওয়ার্ড রিকশা, ভ্যান অটোচালক দলের কমিটি প্রদান

কচুয়া পৌরসভার ৮ নং  ওয়ার্ড জাতীয়তাবাদী  রিকশা, ভ্যান অটো চালক দলের পরিচিতি সভা ও কমিটি গঠন
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের করইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় রিকশা, ভ্যান ও অটোচালক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী তরিকুল ইসলাম। তিনি বলেন রিকশা, ভ্যান ও অটোচালক দল মূল দলের সঙ্গে সমন্বয় রেখে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করবে। তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন  করার আহ্বান জানান।
৮ নম্বর ওয়ার্ড রিকশা, ভ্যান ও অটোচালক দলের সভাপতি মো. জনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল কচুয়া পৌর কমিটির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া পৌরসভা যুবদলের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম।,৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।
এ সময় পৌর যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, ৮ নম্বর ওয়ার্ড রিকশা, ভ্যান ও অটোচালক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক নজির হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম, প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা রিকশা, ভ্যান ও অটোচালকদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সাংগঠনিকভাবে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে প্রধান অতিথি হাজী তরিকুল ইসলাম ও জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল কচুয়া পৌরসভা কমিটির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত কমিটির মাধ্যমে ৮ নম্বর ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ছবি: কচুয়া পৌরসভার ৮নং ওয়ার্ড রিকশা, ভ্যান অটোচালক দলের কমিটি প্রদান

ছবি:কচুয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড রিকশা ভ্যান অটোচালক দলের পূর্ণাঙ্গ কমিটি প্রদান করছেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার