1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সম্পত্তির বিরোধ নিস্পত্তি কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৮ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমাম হাসান কচুয়ার কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কচুয়ায় বৃদ্ধ পিতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা এক উপজেলার সব ইউনিয়নের ভোট একসাথে হবে: নির্বাচন কমিশন সচিব
শিরোনাম

কচুয়ায় জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সম্পত্তির বিরোধ নিস্পত্তি

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
ছবি: জায়গার পরিমাপ করছেন আমিনগন

কচুয়ায় জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সম্পত্তির বিরোধ নিস্পত্তি
নিজস্ব সংবাদদাতা :
কচুয়ার জাপান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সম্পত্তির বিরোধ অবশেষে নিস্পত্তি হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সরজমিনে গেলে জানা যায়, পাথৈর ইউনিয়নের মধুপুর গ্রামের জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন ১০ নং মালিগাঁও মৌজার বিএস ৪৮৩ ও ৪৮৪ দাগে ৩৬ শতক সম্পত্তি খরিদ করেন। মুঠোফোনে ইঞ্জিনিয়ার জসীমউদ্দীন জানান মধুপুর বাজার সংলগ্ন ওই জায়গায় এলাকার মানুষের চিকিৎসা সেবার জন্য দাতব্য চিকিৎসা কেন্দ্র ও বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করি এলাকার মানুষের পাশাপাশি সরকারও আমাকে এ ব্যাপারে সহযোগিতা করবে। সকলের সহযোগিতায় এলাকার মানুষের উন্নয়নের জন্য এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সঠিকভাবে জায়গার চৌহদ্দি এবং পরিমাপ করে সামনে সরকারি রাস্তার পাশে পর্যাপ্ত জায়গা রেখে সবদিকে খুটি বসিয়ে দেয়া হয়। এ সময় জায়গার পরিমাপ করেন নয়াকান্দির আমিন/সার্ভেয়ার জহিরুল ইসলাম,মালিগাঁও গ্রামের গোলাম রাব্বানী ও দাউদকান্দির জামাল উদ্দিন।
পরিমাপকালে ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাফেজ মো: গোফরান উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য হারিস বেপারী, মোজাফফর মেম্বার, সমাজসেবক মিজান প্রধান,শাহজালাল প্রধান, আয়নাল হক, পাশের জমির মালিক আব্দুস সাত্তার গং,দেলোয়ার মৃধা, হাওলাদ মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। তিন সার্ভেয়ার জায়গার নকশা করে উপস্থিত মালিকদের স্বাক্ষরসহ স্কেচ ম্যাপ জসিম উদ্দিন প্রধান ও অন্য পক্ষদেরকে হস্তান্তর করেন।
এলাকাবাসী ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ জানান জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন তাঁর জায়গায় স্থাপনা করতে এখন আর কোন অসুবিধা থাকার কথা নয়।ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জাপানে থাকার কারণে তাঁর পক্ষে ছিলেন ম্যানেজার জামাল উদ্দিন।

ছবি: জায়গার পরিমাপ করছেন আমিনগন

ছবি: কচুয়ার মধুপুরে ইঞ্জিনিয়ার জসীমউদ্দীনের সম্পত্তির পরিমাপ করছেন আমিনগন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার