1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সম্পত্তির বিরোধ নিস্পত্তি কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৮ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমাম হাসান কচুয়ার কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কচুয়ায় বৃদ্ধ পিতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা এক উপজেলার সব ইউনিয়নের ভোট একসাথে হবে: নির্বাচন কমিশন সচিব
শিরোনাম

কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা

  • আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা

কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা
ইসমাইল হোসেন :
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের  নলুয়া গ্রামের মজুমদার বাড়িতে  ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘরপুরে ছাই হয়ে গেছে । শুক্রবার ৭ আগস্ট ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ নলুয়া মজুমদার বাড়ির মৃত চাঁদ মেয়ের ছেলে প্রবাসী মেহেরাজ মজুমদার পলাশের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে দুবাই প্রবাসী পলাশের নগদ সাড়ে ৪ লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার,পাসপোর্ট, ভিসা ও বৈদেশিক সকল প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রবাসী মেহেরাজ মজুমদার পলাশ পরিবার পরিজন নিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত  মেহেরাজ মজুমদার পলাশ বলেন, ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক সকল কাগজপত্র সহ ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। পলাশ আরো বলেন সারা জীবনের সকল অর্জিত সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে , এখন স্ত্রী পরিজন নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করা ছাড়া আর উপায় নেই।
অগ্নিকাণ্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শারফিন হোসাইন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কড়‌ইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউল করিম, বর্তমান ইউপি সদস্য মিন্টু মিয়া, সম্ভাব ইউপি সদস্য পদে প্রার্থী সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা সহযোগীতার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

ছবি: কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা

ছবি কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুডে ছাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার