কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব সংবাদদাতা :
কচুয়ায় মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে ৫ পিস ইয়াবা ও শিউলী বেগমকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলামের নির্দেশে এস আই সোহেল খান ৭সেপ্টেম্বর কচুয়া পৌরসভাধীন ০৮নং ওয়ার্ডের পল্টন রোডস্থ রিজিক আল হালাল রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করিয়া ব্যবসায়ী কলরেডি মাইক এর মালিক মোঃ খোকন মিয়া (৪০)কে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। খোকন মিয়া সদর দক্ষিণ ইউনিয়নের ধুলি কচুয়া গ্রামের মকবুল হোসেন ওরফে মোখলেছের ছেলে।
কচুয়া থানার এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ০৭/০৯/২০২৬খ্রিঃ তারিখ রাত ২২.৪৫ ঘটিকার কচুয়া থানাধীন গোহট উত্তর ইউনিয়নের সাতবাড়িয়া চকিদার বাড়ি আলমগীরের টিনের ঘরের পশ্চিম পাশের কক্ষে বিশেষ অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী শিউলি বেগম (৪০)কে গ্রেফতার করে। শিউলি বেগম সাতবারিয়া চৌকিদার বাড়ি আমান উল্লাহর মেয়ে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে কঁচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান ৮ সেপ্টেম্বর মঙ্গলবার মাদক ব্যবসায়ী খোকন মিয়া ও
শিউলি বেগমকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply