1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন কচুয়ায় সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সমাবেশ শতাব্দীর সাক্ষ্য বহন করছে কচুয়ার আকিয়ারা মাদ্রাসা ও এতিমখানা
শিরোনাম

কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

  • আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
সঞ্জীব ভৌমিক অপু :
কচুয়ায় ব্যাপক আয়োজনে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শুক্রবার শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । সকাল দশটায় কচুয়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে ডাক ঢোল বাজিয়ে কড়ইয়া সর্বজনীন মন্দিরে মিলিত হয়।
কচুয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল মজুমদারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী,উপজেলা পূজা উদযাপন কমিটির সমন্বয়ক রতন চন্দ্র ভৌমিক।
আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সন্তোষচন্দ্র সেন, সভাপতি ফনী ভূষণ মজুমদার তাপু,সহ-সভাপতি অজিত কুমার কর, শিবু লাল সাহা, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণদন দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার,উপজেলা ইসকনের সভাপতি নিমাই হরিদাস প্রমূখ।
আলোচনা শেষে মনোগো সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমীর রায়, কোষাধক্ষ্য জয়দেব কর্মকারসহ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, উপজেলা পূজা উদযাপন কমিটি ও , হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসংগত:সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, হিন্দু শাস্ত্রীয় পঞ্জিকা মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে দেবকী ও বসুনন্দের ঘরে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এই বিশেষ দিনটিকে স্মরণ ও উদ্‌যাপন করতেই প্রতি বছর বিশ্বজুড়ে সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করেন।

ছবি: কচুয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

িও
ছবি : কচুয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার