কচুয়ায় এনসিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি:
কচুয়ায় জুলাই গনঅভূত্থান দিবস উপলক্ষে এনসিপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ) উপজেলা এনসিপির আয়োজনে স্থানীয় চাইনিজ ও কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা এনসিপির আহ্বায়ক ডা: আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য মাহমুদুল হাসান সাকিবের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মো: নাসির প্রধান, মাহবুব ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম গাজী, চাঁদপুর জেলা জাতীয় যুবশক্তির আহবায়ক রাসেল আহমেদ, চাঁদপুর জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক সাগর হোসেন, যুব শক্তির নেতা তাফিমুর রহমান, জাতীয় ছাত্র শক্তি নেতা, সাইফুল ইসলাম,সাজ্জাদ হোসেন প্রমূখ।
বক্তাগণ : গণভোটের রায় বাস্তবায়ন করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে ডা: আরিরিকুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি বিশ্ব রোড এলাকা থেকে শুরু হয় পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় এনসিপি, জাতীয় যুবশক্তি, নারী শক্তি, শ্রমিক শক্তি ও ছাত্র শক্তির নেতাকর্মী সমর্থকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Leave a Reply