1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ
শিরোনাম

কচুয়ায় প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে প্রেমিক নিহত ॥ আটক ২

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৬২ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় নিহত নুর মোহাম্মদ।

কচুয়ায় প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে প্রেমিক নিহত ॥ আটক ২
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে প্রেমিক নুর মোহাম্মদ নিহত হয়। উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। থানা ও পরিবার সুত্রে জানাগেছে ,কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে নুর মোহাম্মদ তুষার (রব্বি) (২৫) এর সাথে রাজাপুর গ্রামের আ: মান্নানের মেয়ে ফিমা আক্তারের সাথে ৮ মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে সর্ম্পক গড়ে উঠে। রবিবার রাত ১২টার সময় ফিমা আক্তার তার প্রেমিক নুর মোহাম্মদ তুষারকে ফোন করে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। নুর মোহাম্মদ ফিমাদের বাড়িতে দেখা করতে গেলে ফিমার পরিবারের লোকজন নুর মোহাম্মদকে মারধর করে রক্তাক্ত জখম করে। এবং তার বাড়িতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মেয়ে তার মা তাসলিমা বেগম ছেলেকে উদ্ধার করে রাতেই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎকের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে পথিমধ্যে নুর মোহাম্মদ মারা যায়। এ ঘটনায় নিহত নুর মোহাম্মদের মা কচুয়া থানায় অভিযোগ করলে ফিমা ও তার মা হাসিনা বেগমকে কচুয়া থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান অভিযোগের সাথে সাথেই অভিযুক্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।
ছবি: কচুয়ায় নিহত নুর মোহাম্মদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার