1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ
শিরোনাম

কচুয়ার শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে সাংবাদিকের উপর অতর্কিত হামলা

  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৭৮২ বার পড়া হয়েছে

কচুয়ার শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে সাংবাদিকের উপর অতর্কিত হামলা ॥ থানায় অভিযোগ
ষ্টাফ রিপোর্টার ॥
কচুয়ায় রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে সাংবাদিকের উপর অতর্কিত হামলা করা হয়েছে। সোমবার দুপুরে কলেজের ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক সৈয়দ আরাফাত ছামী চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক একাত্তর কন্ঠের কচুয়া প্রতিনিধি। এ ঘটনায় আহত ছামী বাদী হয়ে মুনতাসির, সাখাওয়াত ও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার একাদশ শ্রেনীর প্রথম বর্ষের সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে সাংবাদিক ছামীর বন্ধু মেহেরাব হোসেন। মেহেরাব পরীক্ষার হলে যে আসনটিতে বসে ছিল তাকে ওই কলেজের এক ছাত্র তার আসন থেকে উঠে যেতে বললে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মেহেরাবকে মেরে তার শার্টের বোতাম ছিঁড়ে ফেলে। পরীক্ষা শেষে মেহেরাব কেন্দ্র থেকে বের হলে তার বন্ধু একাত্তর কন্ঠের কচুয়া প্রতিনিধি সৈয়দ আরাফাত ছামীকে মারামারির কথাটি জানায়।

ছবি: আহত ছামী ও তার বন্ধু মেহরাব
এসময় ছামী বিষয়টি সমাধানের লক্ষ্যে অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের কক্ষে প্রবেশ করে ঘটনাটি অবগত করেন। পরে ছামী তার বন্ধু মেহেরাবকে নিয়ে কলেজ থেকে বের হয়ে কলেজের ফটকের সামনে আশা মাত্রই ওই কলেজের একাদশ শ্রেনীর দুই ছাত্র মুনতাসির ও সাখাওয়াতের নেতৃত্বে ২০/২৫ জন মিলে ছামী ও তার বন্ধুর উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা এসএস পাইপ দিয়ে পিটিয়ে ছামীর মাথা, পিঠ ও হাত রক্তাক্ত জখম করে এবং তার ডান হাতের নখ উপড়ে ফেলে। এসময় ছামী ও মেহেরাজ দৌঁড়িয়ে জীবন রক্ষার্থে ফটকের পাশে অবস্থিত গোহট দক্ষিন ইউনিয়নে চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়েন। পরে ইউপি চেয়ারম্যান আমির হোসেন ছামীকে সংজ্ঞাহীন অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। ছামী ও তার বন্ধু মেহেরাব বর্তমানে কচুয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার বিষয়ে কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান বলেন- বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্য কলেজ গভর্নিং বডির সদস্য ও ইউপি চেয়ারম্যান আমির হোসেনকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ওই দুই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মঙ্গলবার দুপুরে কলেজ অফিস কক্ষে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের নির্বাহী সদস্য সৈয়দ আরাফাত ছামীর উপর হামলার ঘটনার তীব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অচিরেই দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার বিস্তারিত জেনে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ছবিঃ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সৈয়দ আরাফাত ছামী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার