1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ
শিরোনাম

কচুয়ায় রবিবার ৮ কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা অনষ্ঠিত ॥ পরীক্ষার্থী ২৫৪৪জন

  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৭৭৪ বার পড়া হয়েছে
ছবি: ছবি: এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের একাংশ।

কচুয়ায় রবিবার ৮ কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা অনষ্ঠিত ॥ পরীক্ষার্থী ২৫৪৪জন
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় ৩০ জুন রবিবার ৮ কেন্দ্রে নকলমূক্ত ও সুষ্ঠুভাবে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে বাংলা প্রথম পত্র ও কুরআন মজিদ পরীক্ষায় ৯টি কলেজ ও ১৩টি মাদ্রাসার ২ হাজার ৫শত ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫শত ৪৪ জন পরীক্ষায় অংশ গ্রহন করেছে। অনুউপস্থিত শিক্ষার্থী ১৮ জন।
্রবঙ্গবন্ধু সরকারি কলেজ, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ,সাচার উচ্চ বিদ্যালয় , পালাখাল উচ্চ বিদ্যালয়, আশেক আলী খান স্কুল, নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল ও রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় এই ৭টি কেন্দ্রে এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২ হাজার ১ শত ৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।
অপরদিকে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৩টি মাদ্রাসার ৪শত ৫জন পরীক্ষার্থীর মধ্যে ৩ শত ৯৭ জন পরীক্ষার্থী কুরআন মজিদ পরীক্ষায় অংশ গ্রহন করে।
সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা গ্রহনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সুপারভাইজিং কর্মকর্তা, কেন্দ্র সচিব ও ভিজিল্যান্স টিমের সদস্যগন দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন। সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি এবং ভিজিল্যান্স টিমের সদস্য প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার পালাখাল ও সাচার উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
ছবি: ছবি: এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার