1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
শিরোনাম
কচুয়া ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত, চেয়ারম্যান মাহবুব আলম ,ভাইস চেয়ারম্যান শাহজালাল, মহিলা ভাইস চেয়রম্যান জোৎ¯œা আক্তার ঝর্ণা

  • আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৭২০ বার পড়া হয়েছে
ছবি: কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মাহবুব আলম ,ভাইস চেয়ারম্যান শাহজালাল প্রধান , মহিলা ভাইস চেয়রম্যান হোৎ¯œা আক্তার ঝর্ণা

শান্তিপূর্ণ পরিবেশে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত
চেয়ারম্যান মাহবুব আলম,ভাইস চেয়ারম্যান শাহজালাল, মহিলা ভাইস চেয়রম্যান হোৎ¯œা আক্তার ঝর্ণা
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন বৃধবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ইভিএম পদ্বতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেথা গেছে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা টেলিফোন প্রতীকের প্রার্থী মাহবুব আলমের কেন্দ্র সমন্ময়কারী বা কর্মীদের সরব উপস্থিতি ভোটকে উৎসবে পরিনত করে।
ভোট গ্রহন শেষে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষনা করেন সহকারি রির্টনিং অফিসার মো: আবদুল বারিক।নির্বাচনে চেয়ারম্যান পদে মহবুব আলম, ভাইস চেয়ারম্যান পদে শাহজালাল প্রধান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোৎ¯œা আক্তার ঝর্ণা নির্বাচিত হয়। নির্বাচনে মাহবুব আলম (টেলিফোন প্রতীকে ৩৪৪৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী শাহজাহান শিশির কাপ পিরিচ প্রতীকে ২৭৫৮৪ ভোট পায়। ভাইস চেয়ারম্যান পদে শাহজালাল প্রধান (উড়োজাহাজ) প্রতীকে ৪৪৮৯৯তার নিকটতম প্রতিদ্বন্ধী রাকিবুল হাসান তালা প্রতীকে ৪২৮৮৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোৎ¯œা আক্তার ফুটবল প্রতীকে ২৭২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম পারভীন আক্তার প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৩৪৪৬ভোট পায়।
নির্বাচনে মোট ভোটার ছিল ৩লক্ষ ৩০ হাজার ৫শত ৩১ জন। ভোট প্রদানের শতকরা হার ৩১.০৭।নির্বাচনে পর্যাপ্ত আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ,র‌্যাব,বিজিবি ও আনসার মোতায়েন করা হয়।নির্বাচনী এলাকায় অনাকাঙ্খিত ঘটনা প্রতিহত করতে ১১টি স্ট্রাইকিং টীম সার্বক্ষনিক দায়িত্ব পালন করে। তাছাড়া অনভিপ্রেত ঘটনা এড়াতে ১৩জন নির্বাহী ম্যাজিস্ট্রে নিয়োগ দেওয়া হয়। নির্বাচন পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান,পুলিশ সুপার মো:সাইফুল ইসলাম,নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।
এ দিকে সন্ধ্যর পর বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষনার পর বিজয়ী চেয়ারম্যান মাহবুব আলমের কর্মী সমর্থকগনের মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে সমগ্র উপজেলা। এ প্রতিক্রিয়ায় বিজয়ী চেয়ারম্যান মাহবুব আলম বলেন আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার বাবা মায়ের দোয়ায় সকলের প্রচেষ্টায় আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি সবার নিকট কৃতজ্ঞ।
এ দিকে ভাইস চেয়ারম্যান শাহজালাল বলেন আমার বিজয় নয়, বিজয় হয়েছে কর্মী সমর্থকদের যারা প্রতিকুলতা সত্বেও আমার জন্য দিন রাত কাজ করে আমাকে বিজয়ী করেছে। সবার উপর আল্লাহর অশেষ কৃপায় আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার