1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর শেখ কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন
শিরোনাম

কচুয়ার বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়ার ড.আখতার হামিদ খান পল্লী ও সমবায় পদক লাভ

  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৮৫৭ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাবের মিয়ার ড.আখতার হামিদ খান পল্লী ও সমবায় পদক লাভ

কচুয়ার বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়ার ড.আখতার হামিদ খান পল্লী ও সমবায় পদক লাভ
স্টাফ রিপোর্টার ॥ কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: জাবের মিয়া ড.আখতার হামিদ খান পল্লী ও সমবায় পদক লাভ করেছেন। ২১ এপ্রিল রবিবার স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর আয়োজনে ঢাকার আইইবি মিলনায়তনে কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: জাবের মিয়াকে পল্লী উন্নয়ন ও সমবায় উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক ও সনদ প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা পদক ও সনদ বিতরণ করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এমএ ওয়াদুদ,মন্ত্রনালয়ের সচিব হামিদা খাতুন,মহাপরিচালক ,ফেডারেশনের নির্বাহী সচিব খোন্দকার সাইদুর রহমান প্রমূখ। অনুষ্ঠনে সারা বাংলাদেশের ২১জনকে এ পদক প্রদান করা হয়। বৃহত্তর কুমিল্লা ,নোয়াখালী জেলায় একমাত্র কচুয়ার কৃতি সন্তান আলহাজ্ব মো: জাবের মিয়া এ পদক লাভ করেন। প্রসংগত: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: জাবের মিয়া ১৯৮৭ সালে আমুজান কৃষক সমবায় সমিতি লি: এর সদস্যপদ লাভ করে ওই সমিতির ম্যানেজার ও কচুয়ার দ্বিস্তর বিশিষ্ট কৃষক সমবায় সমিতি লি: এ যুক্ত হয়ে ৩৮ বছর যাবত তিনি সমবায় সমিতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি জাতীয় প্রতিষ্ঠন কুমিল্লা ইন্ডাষ্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটির পরিচালক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।এ ছাড়াও তিনি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাবের মিয়া এ পদক লাভ করায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার