1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ
শিরোনাম

প্রথমবারের মতো কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টনসিল অপারেশন

  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২১৪ বার পড়া হয়েছে
ছবি : কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে টনসিল অপারেশন করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. এএইচএম ফেরদউস নুর ।

প্রথমবারের মতো কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টনসিল অপারেশন
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো বিনামূল্যে টনসিল অপারেশন করা হয়েছে। ১৫ জানুয়ারী সোমবার সকালে সফলভাবে এই অপারেশন সম্পন্ন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের নাক, কান ,গলা বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. এ.এইচ.এম. ফেরদউস নুর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমারের দিক-নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় প্রথমবারের মত বিনামূল্যে স্বাস্থ্য কমপ্লেক্সে টনসিল অপারেশন হয়। অপারেশন কার্যক্রমে অংশ হিসেবে রোগীকে অ্যানেস্থেসিয়া দেন ডা. মুহাম্মদ ওমর ফারুক রায়হান। সহযোগিতা করেন ডা. তৌহিদুর রহমান ও সিনিয়র স্টাফ নার্স শারমিন আক্তার।
ফাতেমা আক্তারের বাবা শরীফুল ইসলাম জানান, টাকার অভাবে মেয়ের টনসিল অপারেশন করতে পারিনি। মেয়েকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডা. রাজন কুমার দাসের শরণাপন্ন হই। ওনার সহযোগিতায় আমার মেয়ের সফলভাবে টনসিল অপারেশন সম্পন্ন হয়েছে। ফাতেমা এখন সুস্থ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস বলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই অপারেশন থিয়েটর (ওটি) চালু করেছি। আজকে প্রথম বারের মতো এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা আক্তার নামের ৮ বছরের এক শিশুকে বিনামূল্যে সফল ভাবে টনসিল অপারেশন সম্পন্ন করেছি। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতেই এই কার্যক্রম হাতে নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার