1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার
শিরোনাম

কচুয়ায় আওয়ামী লীগের তোরণে অগ্নিসংযোগ

  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৭৮৩ বার পড়া হয়েছে

কচুয়ায় আওয়ামী লীগের তোরণে অগ্নিসংযোগ
নিজস্ব সংবাদদাতা:
কচুয়ায় সরকারের উন্নয়ন কর্মকা- সম্বলিত আওয়ামী লীগের তোরনে অগ্নিসংযোগ, ফেস্টুন ও ব্যানার ছিড়ে করে ফেলেছে দুর্বৃত্তরা।১৩ নভেম্বর সোমবার ভোরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের কালিয়াপাড়া-কচুয়া সড়কের নোয়াগাঁও নামকস্থানে তোরণ ও ফেস্টুনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘঠেছে। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর এমপির ও দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মো: গোলাম হোসেনের অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে।
সরেজমিনে গেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বাচ্চু, স্বেচ্ছাসেবীক লীগ নেতা শাহজালাল ও পিন্টু জানান, দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়নচিত্র ও স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও গোলাম হোসেনর ছবি সম্বলিত তোরন নির্মাণ ও ফেস্টুন তৈরী করে সড়কের পাশে সাঁিটিয়ে দেয় কর্মী সমর্থকবৃন্দ। সোমবার ভোররাতে কে বা কাহার পেট্টল দিয়ে তোরণে অগ্নিসংযোগ করে জ¦ালিয়ে দেওয়ার চেষ্টা করে। কুয়াশার কারণে ও তোরণের বাঁশ কাঁচা থাকায় তোরণের নিচের অংশ পুড়ে যায়। দুর্বৃত্তরা এ সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছবি সম্মেলিত ৩টি ফেস্টুন কুপিয়ে ছিন্নভিন্ন করে ফেলে। পাশেই প্লাস্টিকের পেট্রোল বহনকারী বোতলটি পড়ে থাকতে দেখা যায়।
সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম সওদাগর জানান, যারা জননেত্রী শেখ হাসিনার ছবি ও উন্নয়ন চিত্র সম্বলিত তোরণে অগ্নিসংযোগ করেছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি: কচুয়ায় শেখ হাসিনা ও ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও মো: গোলাম হোসেনর ছবি সম্বলিত তোরণে অগ্নিসংযোগ। পাশে ছেড়া ফেস্টুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার