1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি কচুয়ার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ
শিরোনাম

কচুয়ায় ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছ

  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১০৭৬ বার পড়া হয়েছে

কচুয়া বার্তা ॥
মহাপবিত্রতম ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কচুয়ার মিয়ার বাজারে জশনে জুলুছ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) মিয়ার বাজার জশনে জুলুছ উদযাপন কমিটির আয়োজনে এ জুলুছের আয়োজন করা হয়। সকাল ৭টায় হারিচাইল-হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জুলুছের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া শাখার সভাপতি মাওলানা আলমগীর শাহ আলকাদেরী। উদ্বোধনের পরে জুলুছটি মিয়ার বাজার হয়ে, শ্রীরামপুর, সুবিপদপুর, মনোহরপুর, লুন্তি, নোয়াগাঁও, পালগীরি, রহিমানগর, তালতলী, আইনগীরি গ্রাম হয়ে পুনরায় হারিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

জশনে জুলুছ উদযাপন কমিটির আহবায়ক আব্দুল হান্নান ভূইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া শাখার উপদেষ্টা নাছির উদ্দিন মাহমুদ, মাওলানা ওমর ফারুক শাহজী, এমএ আউয়াল মুজাদ্দেদী, জুলুছ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম ও আবু আব্দুল্লাহ নয়ন, ইউপি সদস্য মিজানুর রহমান, মাও. শাহ আলম আলকাদেরী, কৃষ্ণপুর মাদ্রাসার সুপার মাও. সলিমউল্যাহ মিয়াজী।
দোয়া মিলাদ পরিচালনা করেন, লাকসাম চাঁদপুরীশাহ দরবার শরীফের খলিফা মুফতি মাও. ইকরামুল হক কাদেরী, মোনাজাত পরিচালনা করেন- লাকসাম চাঁদপুরীশাহ দরবার শরীফের খলিফা শাহসুফী গাজী মো. হাবীবুল বাশার আশরাফী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার