1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

কচুয়ায় ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ৮৪৭ বার পড়া হয়েছে

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কচুয়ার উপজেলার সানন্দকড়া এলাকায় বাসে অভিযান চালিয়ে হাসান গাজী (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। ০১ জুন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মো: দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে ৫কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাসান গাজী বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়ালোদা গ্রামের ধলু গাজীর ছেলে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছবি: কচুয়া থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাসান গাজী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার