1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় রহিমানগর বাজার পরিচালনা কমিটি কাজ করে যাচ্ছে …… আহবায়ক আব্দুস সালাম সওদাগর

  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১১০৬ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলার রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সালাম সওদাগর বলেছেন, বাজার কমিটি ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় ও নিরাপত্তা প্রদানে সর্বদা কাজ করে যাচ্ছে। মাঝে মধ্যে দু’একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি কতিপয় স্বার্থন্বেষী মহল বিক্ষোভ মিছিলের নামে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে চুরির সাথে জড়িত কয়েকজন ব্যক্তিকে সনাক্ত করে পুলিশের হাতে সোপার্দ করা হয়েছে। পুলিশ তাদেরকে জেলহাজতে প্রেরন করে। বাজারের প্রতিটি ব্যবসায়ীর সকল অসুবিধা সম্পর্কে খোঁজখবর নিয়ে উহার সমাধান করার জন্য বাজার কমিটি কাজ করে যাচ্ছে। বাজার কমিটি যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হত তাহলে তাদেরকে তা অবগত করা যেতো বা তাদের দাবী জানাতে পারতো। কোন প্রকার অবগত না করিয়ে বা দাবী না জানিয়ে স্বীয় স্বার্থ হাসিলের লক্ষ্যে কতিপয় মহল ১০ জানুয়ারি সোমবার বিকালে রহিমানগর-কালিয়াপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এতে সড়কে যানজটের ফলে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। যা মোটেই রহিমানগর বাজার ব্যবসায়ীদের কাম্য নয়। কতিপয় মহলের হটকারী সিদ্ধান্ত নিয়ে এমনি বিক্ষোভ মিছিলের আয়োজনকে আমরা তীব্র নিন্দা ও এর প্রতিবাদ জানাই। সোমবার সন্ধ্যায় বাজার পরিচালনা কমিটির আহবায়কের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুস সালাম সওদাগর উপরোক্ত কথাগুলো বলেন। এসময় বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক সনজিৎ রঞ্জন সরকার বলেন, যারা বিক্ষোভ মিছিলের নামে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করেছে তাদের অনেকেই পাহারাদের মাসিক চাঁদা পরিশোধ করে না।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রহিমানগর বাজারে কোন উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, তা আমি অবগত নই।

ছবিঃ কচুয়ার রহিমানগরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন-বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সালাম সওদাগর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার