1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার
শিরোনাম

কচুয়ায় নৌকার এক প্রার্থীসহ ৩৫ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১২৫১ বার পড়া হয়েছে

পঞ্চম ধাপে ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এক প্রার্থীসহ ৩৫জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিকের কাছ থেকে প্রাপ্ত ফলাফল অনুসারে ৪নং পালাখাল মডেল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল আহাদের জামানত বাজেয়াপ্ত হয়।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণকারী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন (পাথৈর ইউনিয়ন), শহিদ উল্লাহ ভূইয়া (বিতারা ইউনিয়ন), আলমগীর হোসেন স্বপন (পালাখাল মডেল ইউনিয়ন) ও সাইফুর রহমান বাহাদুরের (পশ্চিম সহদেবপুর ইউনিয়ন), কাদলা ইউনিয়নে হান্নান খানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
৬নং কচুয়া উত্তর ইউনিয়নে লাঙ্গল প্রতীকের জাতীয় পাটির একমাত্র চেয়ারম্যান প্রার্থী আবুল বাশারের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নে বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের সকল প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বলেন, কিছুক্ষেত্রে তৃণমূলের সমর্থীত প্রার্থীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় এবং আওয়ামী লীগের অনেক নেতাই দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনে এরকম ফলাফল হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান বলেন, বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেনি।
কচুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি মো. এমদাদুল হক রুমন জানান, তৃনমূলের নেতাকর্মীদের সাথে সমন্বয়হীনতার কারণেই জাতীয় পাটির একমাত্র প্রার্থী আবুল বাশারের পরাজয় ঘটেছে বলে আমি মনে করি।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬৬ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে অর্ধেকেরও বেশি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার