1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় শিক্ষা সমন্বয়কের নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ
শিরোনাম

উৎসবমূখর পরিবেশে কচুয়ার বিতারা ও পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১০৩৩ বার পড়া হয়েছে
ছবিঃ কচুয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাচাই করার লক্ষে উৎসবমূখর পরিবেশে কচুয়া উপজেলার ৩নং বিতারা ও ৪নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শনিবার দুপুরে মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা। বর্ধিত সভাকে ঘিরে মিছিলে মিছিলে মূখরিত হয় মাঝিগাছা ও ভূইয়ারা এলাকা । বিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ খানের সঞ্চালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি ও ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কামরুন্নাহার ভূইয়া,শহিদ দর্জি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও জাহাঙ্গীর আলম, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু,মহিলা আওয়ামী লীগের সভানেত্রেী সালমা শহীদ,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার প্রমূখ।
সভায় বিতারা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ১১ জনের নাম তালিকাভুক্ত করা হয়। তারা হচ্ছেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সোহাগ খান, সহ-সভাপতি উত্তর কুমার দেব, অর্থ সম্পাদক মো. ইসমাইল ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য আতাউর রহমান মুন্সি, জাহাঙ্গীর আলম জিল্লু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজী মো. শাহজাহান।
একই দিন বিকেলে ভূইয়ারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম কেন্দ্রিয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য চেয়ারম্যান প্রার্থী হাবিব মজুমদার জয় প্রমূখ।
সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য ৪ জনের নাম প্রস্তাব ও সমর্থন আসে। তারা হচ্ছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবদুল আহাদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাসুদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ।
ছবিঃ কচুয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার