1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় তফিরা মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
শিরোনাম
কচুয়ায় তফিরা মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোশিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত এম এ লতিফ সভাপতি ও কে এম মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ১৩৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচন ৯ ডিসেম্বর বুধবার সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১০ পদে ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে। এর মধ্যে ৩জন বিনাপ্রতিদ্ব›িদ্ধতায় নির্বাচিত হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বা›িদ্ধতা করেন।
সংগঠনের ৩৭জন সদস্যদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ লতিফ, সাধারণ সম্পাদক পদে কে এম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি পদে অভিজিত রায়, সহ-সভাপতি পদে শাওন পাওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শরীফুল ইসলাম, সদস্য পদে অ্যাড. চৌধুরী ইয়াসিন ইকরাম ও বাদল মজুমদার বিজয়ী হয়েছেন।
এছাড়াও বিনাপ্রতিদ্ব›িদ্ধতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ পদে আবদুর রহমান গাজী ও দপ্তর সম্পাদক পদে কবির হোসেন মিজি। chandpur
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইসএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
বিকেল ৪টায় ভোট গণনা শেষে নির্বাচনে প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে এম এ লতিফ ৩০ ভোট, তার প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মো. মিজানুর রহমান লিটন ৭ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে কে এম মাসুদ ২০ ভোট, তার প্রতিদ্ব›দ্ধী প্রার্থী সাইদ হোসেন অপু চৌধুরী ৯ ভোট ও শেখ আল মামুন ৭ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে অভিজিত রায় ২৬ ভোট ও তার প্রতিদ্ব›দ্ধী এম এম কামাল ১১ ভোট। সহ-সভাপতি পদে শাওন পাটওয়ারী ২৭ ভোট ও তার প্রতিদ্বন্ধী ফাহিম শাহরিন কৌশিক ১০ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম ২৬ ভোট ও তার প্রতিদ্ব›দ্ধী প্রার্থী আশিক বিন রহিম ১০ভোট, কার্যকরী সদস্য চৌধুরী ইয়াসিন ইকরাম ২৬ ভোট, বাদল মজুমদার ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্ব›দ্ধী প্রার্থী এস এম সোহেল পেয়েছেন ২০ ভোট।
নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে পরিদর্শনে আসেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হারুনুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পদাক সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, শাহাদাত হোসেন শান্ত দপ্তর সম্পাদক ইব্রাহিম রনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শওকত আলী, সদস্য ফারুক আহম্মদ, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একে আজাদ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।
নবনির্বচিত কমিটির সবাইকে কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মো: আলমগীর তালুকদার শুভেচ্ছা ওঅভিনন্দন জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার