1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার আশেক আলী খান স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কচুয়ার রহিমানগর ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা কচুয়ার চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসায় মিলাদ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে মাদক ব্যবসায়ী ও মাদক সেবী কারো সাথেই কোন আপোষ নয় :পুলিশ সুপার মোঃ রবিউল হাসান কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ কচুয়ার সাচারে ভ্রাম্যমাণ আদালতে ৫ মিষ্টি ব্যবসাযীর জরিমানা কচুয়ায় প্রয়াত বিএনপির নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা,দোয়া ও মিলাদ কচুয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
শিরোনাম

কচুয়ার গোহট উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা ॥ দলীয় মনোনয়নের আশায় প্রার্থীদের জোর লবিং

  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১২১ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর পরিষদের উপ-নির্বাচনের তফহিল ঘেষনা করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার কচুয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক ওই ইউনিয়নের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন। তফসিল ঘোষনার পর দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের হাই কমান্ডে জোর লবিং তদবির শুরু হয়েছে। ২০ অক্টোবর ওই ইউনিয়নের ১৬হাজার ৭শত জন ভোটার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্ধরিত মেয়াদের জন্য একজন চেয়ারম্যান নির্বাচিত করবে।
ওই ইউনিয়নে আওয়মী লীগের প্রায় ডজনখানেক প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার আশায় জোর লবিং তদবির শুরু করেছে। যে সব সম্ভ্যাব্য প্রার্থীদের নাম শোনা যায় তারা হল: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তালতলী গ্রামের অধিবাসী মো: জাহাঙ্গীর আলম চৌধুরী, বুরগী গ্রামের অধিবাসী উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মো: কবির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মনির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো: শাহজাহান প্রধান, কলমিয়া গ্রামের অধিবাসী যুবলীগ নেতা মো: মনির হোসেন, যুবলীগ নেতা সাঈদ মোরশেদ পলাশ, নুরপুর গ্রামের অধিবাসী যুবলীগ নেতা মো: সোহাগ মিয়া, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজী আঃ হাই মুন্সির সন্তান সাইফুর রহমান, পালগিরি গ্রামের আওয়ামী লীগ নেতা আলমগীর মিজি প্রমূখ।
ঘোষিত তফসিল অনুসারে গোহট উত্তর ইউনিয়নের মনোনয়ন পত্র দাখিল ২৩ সেপ্টেম্বর, বাচাঁই ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ০৩ অক্টোবর এবং ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনের তারিখ ঘোষনার পর পর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রচার, প্রচারনা উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে প্রচারনা শুরু হয়েছে।
প্রসংগত: ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত জনপ্রিয় চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সীর ৯ জুন মৃত্যুজনিত কারণে ওই আসন শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।
bvf

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার