1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান কচুয়ায় ৮শত পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ ১নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৫ কচুয়ায় ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ কচুয়া সুরমা বাসস্ট্যান্ড মালিক-শ্রমিক সমিতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত করণ কচুয়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে স্বনালংকার চুরি, সোনা উদ্ধারসহ গ্রেপ্তার ২ শিক্ষকবান্ধব রাষ্ট্র গড়াই আমাদের অঙ্গীকার :শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন কচুয়ায় মামলা দিয়ে হয়রানির অভিযোগে প্রতিবাদে মানববন্ধন কচুয়ায় পারিবারিক কলহে কিশোরীর আত্মহত্যা
শিরোনাম

কচুয়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ বিতরণ

  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৮২৪ বার পড়া হয়েছে

বৈশ্বিক পরিস্থিতিতে নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের উদ্যোগে কচুয়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ১৩ জুন শনিবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা হোমিওপ্যাথিক মেডিকেল সেন্টারের আয়োজনে অনষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলিপ কুমার রায়।
এসময় করোনা ভাইরাসের প্রার্দুভাবে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে আর্সেনিকাম এলবো-৩০ ঔষধের কার্যকরী ভ’মিকা সম্পর্কিত দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্টার কাম সচিব ডা. জাহাঙ্গীর আলম।
6
ছবি : বক্তব্য রাখছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্টার কাম সচিব ডা. জাহাঙ্গীর আলম।
উপজেলা হোমিওপ্যাথিক মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা. তাসলিমা খানমের সভাপতিত্বে ও লক্ষীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. একেএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডা. মো. আতাহার আলী, কচুয়া পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, ডা. ওয়ালীউল্লাহ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী আনোয়ারুল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবুলাল সাহা।
আলোচনা শেষে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ৫শত পরিবারের মাঝে করোনা ভাইরাসের প্রতিরোধক ঔষধ বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, কচুয়া পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, শিক্ষক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় বিনামূল্যে ঔষধ বিতরণ করছেন অতিথিবৃন্দ।
05
ছবি : বক্তব্য রাখছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্টার কাম সচিব ডা. জাহাঙ্গীর আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার