গতি,সেবা ও ত্যাগ আমাদের মূলমন্ত্র,দুর্যোগ মোকাবেলায় দূঢ় প্রতিজ্ঞ এই স্লোাগানকে সামনে রেখে জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৫ পালিত হয়েছে। এই উপলক্ষে ১১ নভেম্বর বুধবার কচুয়ায় বিশ্বরোড সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে মহরা,বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। স্টেশন অফিসার ইয়াছিন প্রধানীয়ার সভাপ্রধানে ও ফায়ারম্যান সফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভ’মি)ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল । এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুল আল মামুন,আশ্রাফপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম,দৈনিক সকালের খবর ও দৈনিক ইল্শেপাড় প্রতিনিধি আহসান হাবীব সুমন ও ছাত্রলীগ নেতা সুমন সিকদার।
ছবি : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও মহরার বিভিন্ন দৃশ্য
Leave a Reply