1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি কচুয়ার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ
শিরোনাম

সংবাদ সম্মেলন কচুয়ায় অ্যাড. হেলাল উদ্দিনের উপজেলা যুবলীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা

  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ১০৯৫ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. মোঃ হেলাল উদ্দীন উপজেলা যুবলীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেছেন। ২৬ অক্টোবর  সোমবার কচুয়া উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রার্র্থীতা ঘোষনা করেণ। এসময় তিনি বলেন, সৎ, যোগ্য, মেধাবী, ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে “সকলের জন্য প্রত্যেকের জন্য ড. মহীউদ্দীন খান আলমগীর” এ সেøাগান সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে কচুয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে আমি কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করছি। আমি কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি পদে নির্বাচিত হলে কচুয়ার যুবলীগ হবে ড. মহীদ্দীন খান আলমগীরকে তথা কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহযোগী হিসেবে কাজ করার যুবলীগ হিসেবে গড়ে তুলবো। যারা চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি,ভ’মি জবর দখল এসব করবেনা তারাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে কচুয়া উপজেলা যুবলীগের। এটা আমার এবং আমাদের প্রিয়নেতা ড. মহীউদ্দীন খান আলমগীরের প্রত্যাশা । সংবাদ সম্মেলনে অ্যাড. মোঃ হেলাল উদ্দীন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন সময়ের সাথে পরিবর্তন  যুব লীগের অংগিকার ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য কামাল হোসেন টিটু, আব্দুল্লাহ আল মামুন, ফুয়াদ হাসান, নিমাই সরকার, সফিকুর রহমান, শাহআলম প্রধান, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মনজুর আহমেদ মোস্তফা কামাল, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কচুয়া উত্তর ইউনিয়ন সভাপতি মোঃ দুলাল খান, আশ্রাফপুর ইউনিয়ন সভাপতি শিপন রানা, পূর্ব সহদেবপুর ইউনিয়ন সভাপতি মাহবুব আলমসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: আগামী ৮ নভেম্বর কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Photo Kachua

কচুয়া ঃ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন, উপজেলা যুবলীগের সভাপতি পদ প্রার্থী অ্যাড. হেলাল উদ্দীন। পাশে উপস্থিতির একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার