1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি কচুয়ার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ
শিরোনাম

একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি বানিজ্যের জের রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজে ছাত্রলীগের ভাংচুর ॥ শিক্ষকরা প্রায় ১ ঘন্টা অবরুব্ধ

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫
  • ১১২৯ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলার রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের অফিস কক্ষ ও শ্রেণী কক্ষ ভাংচুর করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা। ৩০জুন  মঙ্গলবার দুপুরে একাদশ শ্রেণীতে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিষয়ের জের ধরে ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলা ও ভাংচুর করে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কলেজ শাখা ছাত্রলীগ নেতা শুভজিতের নেতৃতে ৮/১০ জন ছাত্রলীগ নেতা মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষ এটিএম শাহ আলম শিকদারের কার্যালয়ে প্রবেশ করে একাদশ শ্রেণীতে ৮ জন শিক্ষার্থীকে কম টাকায় ভর্তির জন্য চাপ প্রয়োগ করে। এতে কলেজ অধ্যক্ষ এটিএম শাহ আলম শিকাদর অসম্মতি জানালে, ছাত্রলীগ নেতা কর্মীরা উত্তোজিত হয়ে কলেজের জানালার গ্লাস ভাংচুর করে। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা কর্মীরা শিক্ষকদের অফিস কক্ষে বাহির থেকে আটকিয়ে দিয়ে প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে অন্যান্য শিক্ষকদের প্রচেষ্টায় দরজা খুলে দেয়া হয়। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ এটিএম শাহ আলম শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রলীগ নেতাদের সুপারিশ না রাখায় কলেজে ভাংচুর ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। বিষযটি কলেজ গভনিং বডির সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন খান সামসুল আরেফিন ও ড. মহীউদ্দীন খান এমপি মহোদয়কে অবহিত করেছি ।এ দিকে অভিযুক্ত রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ নেতা শুভজিতের বক্তব্য জানতে তার মোবাইলে বার বার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় থমথম উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার