কচুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।
কচুয়া বার্তা রিপোর্ট :
সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ডাকবাংলো প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মমিন আহমেদ জিসান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আহমেদ পাভেল, যুব বিষয়ক সম্পাদক ইসহাক শিকারি, পৌর যুব দলের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলাম,গোহট উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

ছবি :কচুয়া স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলের একাংশ
Leave a Reply