1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ইটালীর চাঁদপুর সোসাইটি পাদোভার সাংগঠনিক সম্পাদক কচুয়ার আলাউদ্দিন কচুয়া বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন কচুয়া সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কচয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্যাহর গণসংযোগ ও কুশল বিনিময় কচুয়ার কাদলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সফিকুল ইসলাম স্বপন কচুয়ায় স্বামীর মারধরে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু,স্বামী গ্রেফাতার কচুয়ার আশ্রাফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় এম. আবু ফয়েজ কচুয়ার পাথৈর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফেজ গোফরান উদ্দিন
শিরোনাম

কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন

  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
ছবি :কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন

কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন
‎নিজস্ব সংবাদদাতা :
‎চাঁদপুরের কচুয়ায় শিক্ষকের  বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে।অভিযুক্ত শিক্ষক হলেন মো.নাছির আহমেদ গাজী।তিনি উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক। যৌন সহ হয়রানীর প্রতিবাদে রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে সব ধরনের শ্রেণি কার্যক্রম বর্জন করে অভিযুক্ত ওই শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‎এসময় শিক্ষার্থীরা দারশাহী তুলপাই বাজারসহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষ বিদ্যালয়ের মাঠি অবস্থান নেয়। তারা অবিলম্বে ওই শিক্ষকের শাস্তির দাবি জানান। এসময় তারা
‎শিক্ষকের  বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-শিক্ষকের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করা, অপরাধারীকে শাস্তির আওতায় আনা,তদন্ত চলাকালে বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব কার্যক্রম থেকে শিক্ষক নাছির আহমেদ গাজীকে বিরত রাখা।
‎বিক্ষোভ শেষে মানববন্ধনে দশম শ্রেণির শিক্ষার্থী রাহাত পাটোয়ারি ও মেহেদি হাসান বলেন, শিক্ষার্থীরা সব ধরনের যৌন সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে।এর আগেও আমরা কয়েকবার প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানিয়েছি।  অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন করছি।
‎সপ্তম শ্রেণির শিক্ষার্থী হালিমা আক্তার ও রাখি রাণী বলেন, অভিযুক্ত শিক্ষক নাছির আহমেদ গাজী আমাদের সাথে খারাপ আচরণ করেন,মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। আমরা তার পদত্যাগসহ শাস্তি দাবি করছি।
‎মানববন্ধনে দাতা সদস্য জুয়েল পাটোয়ারি বলেন,বিগত দিনেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি। কয়েকবার শালিস করে তাকে সতর্ক করা হয়েছ।তিনি সংশোধন হয়নি।
‎বিদ্যালয়ের অভিভাভক মো. জাকির হোসেন বলেন,আমার ভাতিজির সাথে ওই শিক্ষক খারাপ আচরণ করার পর ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন আমার কেউ কিছু করতে পারবে না।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. নাছির আহমেদ গাজী মুঠোফোনে জানান,তার বিরুদ্ধে আনীত অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত।
‎এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন,গত বৃহস্পতিবার কয়েকজন শিক্ষার্থী আমাকে মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছে।আজকে হঠাৎ করে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল শুরু করে। ঘটনার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান বিদ্যালয় পরিদর্শন করেন।ইনি পৃথক পৃথকভাবে শিক্ষার্থীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করেন।
ওই শিক্ষককে শোকজ করার বিষয়ে পরামর্শ প্রদান করেছেন।
‎এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশরাফ খান বলেন,শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জনের বিষয়টি শুনে বিদ্যালয়ে গিয়েছি।শিক্ষার্থীদের সাথে কথা বলে ক্লাস ফিরিয়ে এনেছি। তদন্ত সাপেক্ষে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ছবি :কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন

‎ছবি: তুলপাই দারশাহী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের মানবন্ধন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার